সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে জামায়াত-বিএনপি’র নেতাসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে জামায়াত-বিএনপি’র নেতাসহ গ্রেফতার ৪

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপি’র ৩ নেতা সহ সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে রাণীনগর উপজেলায় নাশকতা করতে পারে সন্দেহে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অব্যহত বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে পৃথক পৃথক ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বেলবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে থানা জামায়াতের সেক্রেটারী ডা: আনজীর হোসেন (৫৫), একই গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে জামায়াত নেতা মো: ফিরোজ হোসেন (৫৪), যাত্রাপুর এলাকা থেকে ওই গ্রামের মৃত খয়ের আলীর ছেলে একডালা ইউপি’র ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী (৫৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও ওই রাতেই বগুড়ার আদমদীঘি থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাণীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু মিয়ার স্ত্রী মোমেনা বিবি (৪২) কে গ্রেফতার করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান।
স/শ