সাপাহার প্রতিনিধি:
“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি অফিসার সাজ্জাদ হোসেন খান।
বক্তব্য প্রদান করেন সাপাহার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: সালাম মন্ডল। এ সময় উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা/কর্মচারী সহ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
স/অ










