সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর রেললাইন সংলগ্ন শিমুলতলী নামক স্থানে রেললাইনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এদিন সকালে স্থানীয়রা রেললাইন সংলগ্ন খালে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে নওগাঁয় মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স/অ