সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে প্রথম দিন অনুপস্থিত ২৮ পরীক্ষার্থী, বহিস্কার-৩

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে প্রথম দিন অনুপস্থিত ২৮ পরীক্ষার্থী, বহিস্কার-৩

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার তিনটি কেন্দ্রে ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ৩ শিক্ষার্থীকে।

জানা গেছে, প্রথম দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৯৯ জন পরীক্ষার্থী।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল সকল পরীক্ষার্থী।

সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৬৮ জন এবং ভোকেশনাল কেন্দ্রে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১ জন পরীক্ষার্থী।

স/শ