সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে ৩৩৩ জন ভিক্ষুকের মাঝে ত্রান বিতরণ

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে ৩৩৩ জন ভিক্ষুকের মাঝে ত্রান বিতরণ
সাপাহারে ৩৩৩ জন ভিক্ষুকের মাঝে ত্রান বিতরণ করা হয়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৩৩৩ জন ভিক্ষুকদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা চত্ত্বরে ভিক্ষুকদের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়া।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, বিআরডিবি অফিসার সাজ্জাদ হোসেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী হরে কৃষ্ণ রয় প্রমুখ।

স/শ