রাণীনগর প্রতিনিধি:
“ বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ৬ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ যথাযোগ্য মর্যাদায় শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, খাদ্য কর্মকর্তা মোহাজের হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, আবুল হাসনাত খাঁন হাসান, মুজিবর রহমান প্রমুখ।
স/শ










