সদ্য প্রকাশিত
নওগাঁ

মান্দায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মহিলা সদস্যকে মারপিটের অভিযোগ

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৮৩ মিনিট পড়া
মান্দায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মহিলা সদস্যকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একই পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা খাতুনকে মারপিটসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম,অসদাচরণের অভিযোগ এনেছেন ওই ইউপির ৯ জন সদস্য।

ওই ঘটনায় ইউপি পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনোয়নকারী ৯ ইউপি সদস্যের মধ্যে ৮ জন সোমবার বেলা ১১টায় পরিষদ সংলগ্ন গোটগাড়ী বাজারে সংবাদ সম্মেলন করেছে। মারপিটের কারনে গুরুত্বর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় মহিলা সদস্য জুলেখা খাতুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে ৮ জন ইউপি সদস্য বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হওয়া সত্ত্বেও আমাদেরকে না জানিয়ে চেয়ারম্যান মাইকিং করে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ডের মিটিং করা হবে বলে আমরা জানতে পারি। মিটিংয়ে যাওয়ার পথে গত রবিবার বেলা ১১টায় ঐ ইউপির কলেজ মোড় নামক স্থানে পরিষদের মহিলা সদস্য জুলেখা খাতুন চেয়ারম্যানের পথ রোধকরে মিটিং এর বিষয় সহ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিষয়ে জানার চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন এতে ক্ষিপ্ত হয়ে পাশে পরে থাকা কাঠের বাটাম দিয়ে ওই মহিলা সদস্যকে আঘাত করেন এবং লাথি মারে ফলেদেয় এতে করে ঐ মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন মটিতে লুটিয়ে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁনকে মারপিট সহ লাঞ্চিত করেন।

তাঁরা আরও বলেন, ইউপি চেয়ারম্যান বেলাল উপজেলা এডিপি, রাজস্ব(বিশেষ) খাতের ৪লাখ টাকার সেলাই মেশিন ক্রয় প্রকল্প সম্পর্কে ইউপি সদস্যদের কিছু না জানিয়ে ভ’য়া রেজুলেশন দেখিয়ে সব টাকা আত্মসাৎ করেন। একই ভাবে বিভিন্ন কার্যবিবরণী খাতায় ইউপি সদস্যদের জাল স্বাক্ষর করে প্রসাদপুর, বুড়িদহ ও খেয়াঘাটের ইজারার প্রায় ৫০হাজার টাকা, উপজেলা বনবিভাগ হতে প্রাপ্ত ৪৫হাজার টাকা, গোটগাড়ী হাটের ইজারার ৪৮ হাজার টাকা, গোটগাড়ী ধানহাটিতে সিসি ঢালায় ও নালা নির্মাণ বাবদ ৪ লাখ টাকা কাজ না করেই আত্মসাৎ করেন।

নিয়ম অনুযায়ী কোন চেয়ারম্যান / ইউপি সদস্য অধিক কোন প্রকল্পের সভাপতি হতে পারবেন না। কিন্ত ইউপির নিজস্ব খাতের ৫০ হাজার টাকার প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান নিজেই সভাপতি সেজে সেই অর্থ আত্মসাৎ করেন। টিআর-কাবিটা প্রকল্পের সভাপতি ছাড়াই চেয়ারম্যান নিজেই ওই প্রকল্পের প্রায় ২ লাখ টাকা এবং প্রসাদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যদের সম্মানী ভাতার ৫০ হাজার ৪০০ টাকা বর্তমান চেয়ারম্যান ভূয়া রেজুলেসান দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এসব অনিয়ম-দূর্নীতির প্রতিবাদ করতে গেলে তিনি ইউপি সদস্যদের সাথে খারাপ ব্যবহার করেন। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক সহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি।

অভিযোগে আরো বলাহয়, চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা (ইউপি সদস্যরা) ইউপির দৈনন্দিন কাজ করবেন না এবং চেয়ারম্যানকে কোন কাজে সহযোগিতা করবেন না।

ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি অস্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, কেউ কেউ ইউপি সদস্যদের ভূল বুঝিয়ে এসব অভিযোগ করিয়েছেন। আর মারপিটের বিষয়ে বলেন, পুর্ব পরিকল্পিত ভাবে মিটিংয়ে যাওয়ার পথে তারাই কলেজ মোড়ে আমার পথরোধ করে আমাকে লাঞ্চিত করেছে।

এ বিষয়ে মান্দা উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম সিল্কসিটি নিউজকে বলেন, বিষয়টি আমি জেনেছি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।
স/শ