সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে উন্নয়ন মেলা শুরু

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে উন্নয়ন মেলা শুরু

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) আবু সালেহ মোহাম্মদ মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী সহ সকল ইউপি’র চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি সকল স্টল পরিদর্শন করেন।
স/শ