সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় গৃহনির্মান করার জন্য গৃহায়ন প্রকল্প থেকে চেক বিতরণ

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় গৃহনির্মান করার জন্য গৃহায়ন প্রকল্প থেকে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা প্রসূত গৃহায়ন প্রকল্প হতে গৃহায়নের ২৫জনকে ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে নওগাঁ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় চত্তরে বাংলাদেশ ব্যাংক গৃহায়ন তহবিল এর সহায়তায় নওগাঁ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এসব বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভীন।

এসময় নওগাঁ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক আজমল হোসেন বাদশা, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিত মজুমদার,সংগঠনের নির্বাহী পরিচালক প্রদ্যুত ফৌজদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি গৃহায়ন প্রকল্প হতে গৃহনির্মান করার জন্য ২৫জনকে ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন।

স/অ