সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরকারী কলেজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, যুবলীগ নেতা মেহেদী হাসান সরকার, মারুফ শাহ চৌধুরী, যুবলীগের সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, নূরে আলম পিংকি, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুজন কর্মকার, শাহিন আলম, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক বিপ্লব কর্মকার প্রমুখ।
স/শ










