নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় নতুনভাবে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ১ হাজার ৩৩৫ পরিবার। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নতুন এসব সংযোগের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সরদার জসিম উদ্দিন, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিলন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
এ বিষয়ে মান্দা পল্লী বিদ্যুৎ সমিত











