সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকিনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমন ও ঝুকি ভাতা প্রদানসহ চার দফা দাবী আদায়ের লক্ষে নওগাঁ জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীবৃন্দ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

সোমবার সকাল ৮ টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট সদর উপজেলা শাখার সভাপতি শফি উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকাসেলিনা তানহা প্রমুখ।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের চার দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন তারা।
স/শ