রাণীনগর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়াতনে রাণীনগর উপজেলা ছাত্রদলের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের আহব্বয়ক মো: শরিফ মাহমুদ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন বুলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক রাজু, আজাদ, আশিক, আল আমিন, নাছির উদ্দিন টনি, উপজেলা যুবদলের সভাপতি মো: এমদাদুল হক, সাধারন সম্পাদক মো: মোজাক্কির হোসেন, থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক মো: জাকির হোসেন, রোকুনুজ্জামান রুকু, মোজবাউল হক লিটন, এইচ এম নয়ন খাঁন লুল, বিএনপি’র মহিলা নেত্রী মোছা: সোনিয় ইসলাম, শেরে বাংলা কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক মো: জাহিদ হাসান শিমুলসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
স/অ










