সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে মো: মোতাহার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের (অব:) সহকারী অধ্যাপক ইসমত ইনামুল হক, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমেটির অন্যতম সদস্য মন্মথ সাহা, আলহাজ্ব শাহজাহান হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার শাখা, মার্কেন্টাইল ব্যাংক পত্মীতলা শাখা ব্যাবস্থাপক মো: রুহুল আমিন সিদ্দীকি,বিদ্যালয়ের প্রশাসক মজিবুর রহমান (কাবুল) চৌধরী, অবিভাবক নিখিল বর্মন প্রমূখ।

শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ আলতাফুল হক আরব চৌধুরী ও মোতাহার হোসেন চৌধুরী প্রধান অতিথি ইসমত ইনামুল হক এর হাতে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,অবিভাবক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
স/বি










