সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে এতিমখানা ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে এতিমখানা ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার সকল এতিমখানা ও দু:স্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, উপ-সহকারি প্রকৌশলী (ত্রাণ শাখা) তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি মাহফিল উদ্দন, সকল মাদ্রাসা ও এতিমখানার প্রধান প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্যের সার্বিক তত্ত্বাবধানে এদিন ১হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়।
স/শ