আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মো: ফজলে সরদার (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে সরদার উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত কাজিমদ্দিন সরদারের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা-মাধাইমুড়ি মাঝামাঝি স্থানে ফজলে সরদার ট্রেনের নিচে কাটা পড়ে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
স/আ










