নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নওগাঁয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি আসলাম উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতিয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি, বাংলাদেশ শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নরুল আমিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মিঞা প্রমুখ।

সমাবেশে নওগাঁ জেলার সকল বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান ।
স/শ










