রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত রতন হোসেন (২৫) দিনাজপুর জেলার পার্বতীপুর নামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন দিনাজপুর যাচ্ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে রাণীনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের ধাক্কায় ছাদে ভ্রমণরত রতন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় ট্রেনের আরও তিন যাত্রী আহত হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স/শ










