নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বাঙালীর জীবনের স্মৃতিগাঁথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ মাসেই স্বাধীন হয় বাংলাদেশ। আর তাই ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট ও ডিসেম্বর রয়েছে জাতীয় জীবনে সবচেয়ে বড় উৎসবের দিন। এসব মাস বা উৎসব এলেই শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। শুধু উৎসবের দিনেই নয়, শোকের দিনেও জাতীয় পতাকার সর্বত্র ব্যবহার হয়ে থাকে।
যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ ব্যাপক প্রস্তুতি নেন। এসব উৎসবের সময় পথে-ঘাটে ছোটখাটো বিভিন্ন দোকানে ও অফিসে পতাকা বিক্রি জমে উঠে।
নওগাঁয় নাটোর জেলা হতে আসা পতাকা বিক্রেতা রাকিবুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, বছরের অন্য সময় বই বিক্রি করে থাকি। যখন কোনো দিবস আসে তার কয়েকদিন আগ থেকে বিভিন্ন জেলায় গিয়ে পতাকা বিক্রি করি। শুরু থেকে বেচাকেনা এখনো কিছুটা কম হলেও ১৫ ডিসেম্বর পুরোদমে বিক্রির ধুম লক্ষ করি।

তিনি আরও জানান, ৬ ফুট বাই সাড়ে ৩ ফুট একটি পতাকা বিক্রি করেন ১৫০ টাকা থেকে ২০০ টাকা। ৫ ফুট বাই ৩ ফুট পতাকার দাম ১০০ থেকে ১৫০ টাকা।
এছাড়া প্রতি ১ ফুট স্টিক পতাকার দাম ১০ থেকে ১৫ টাকা। হাত ও মাথার ব্যান্ড ১০ থেকে ২০ টাকা বিক্রি করেন।
স/শ










