সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
পাবনা

ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। বুধবার রাতেই কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদ হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক পদস্খলনের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতির শিরহান শরীফ তমালকে যুবলীগ থেকে গতকাল রাতেই বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে চার সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের মামলায় গত বুধবার দুপুরে পাবনার আমলি আদালত-১ এ  হাজির হয়ে জামিন আবেদন করেন শিরহান শরীফ তমাল। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার চার সাংবাদিক আহত হন। তারা হলেন সময় টেভিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

 

বাংলা ট্রিবিউন