সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী গোয়ালা ও তিলনা ইউনিয়নের শীতার্থদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিডিও, বিএসডিও’র আয়োজনে এবং এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় পাতাড়ী গোয়ালা ও তিলনা ইউনিয়নে ১১৭০ টি শীতার্ত দরিদ্র পরিবাবের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, আকতার হোসেন নির্বাহী পরিচালক বিডিও, আব্দুর রউফ নির্বাহী পরিচালক বিএসডিও, সাদ আহম্মেদ শামীম ডেপুটি ম্যানেজার একশনএইড বাংলাদেশ,পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন, বিডিও’র প্রোগ্রাম অফিসার সামসুল হক, সহযোগি প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র,একাউন্টেডেন্ট জাহাঙ্গীর আলম,বিএসডিও’র দেলোয়ার হোসেন, লরেন্স প্রমূখ।
স/শ











