সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

আত্রাই প্রতিনিধি:
নওগাঁ’র আত্রাই উপজেলায় নব্য্ জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁশিয়াবাড়ি সুইচগেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল,উপজেলার নওদুলী গ্রামের আলহাজ্ব রফিকুল উল্লার ছেলে মোঃ রবিউল আওয়াল রিপন (৩২) এবং একই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে মোঃ পারভেজ গাদ্দাফি (২০) পারভেজ গাদ্দাফির জন্মদাতা পিতা উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেন।

আত্রাইয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, উপজেলার কাশিয়াবাড়ি সুইচগেট সংলগ্ন এলাকায় নব্য দুই জেএমবি সদস্য একটি গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

ওসি আরো জানান,তারা তালিকা ভুক্ত নব্য জেএমবির সদস্য। আত্রাই থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হবে বলেও জানান ওসি।
স/শ