সদ্য প্রকাশিত
নওগাঁ

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে সাপাহারে আনন্দ র‌্যালী

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে সাপাহারে আনন্দ র‌্যালী

সাপাহার প্রতিনিধি:
সাপাহারে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”এ অর্ন্তভূক্তি বিশ্ব প্রামান্য দলিল হিসাবে স্বীকৃতি পাওয়ায় সারাদেশের ন্যায় সাপাহারেও আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদরের জিরো পয়েন্ট স্বাধীনতার মুক্তমঞ্চে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি বলেন ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে এজন্য আমরা গর্বিত। আমাদের উন্নত শির যেন কোনদিন পরাভুত না হয় সেদিকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উৎসবমূখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ