নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় রুবিনা(১৩) নামে এক জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার জেডিসি পরিক্ষা্ দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা(১৩) মান্দার চককানু গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। চককানু মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, রুবিনা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরিক্ষা শেষে তার বাসায় ফিরছিলেন। এসময় তার পেন্সিল বক্সটি পরে যাওয়ায় তা তুলতে গেলে পেছন থেকে ব্যাটারি চালিত আটো গাড়ি তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/অ










