সদ্য প্রকাশিত
নওগাঁ

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে গাড়িতে করে রাজশাহী থেকে জয়পুরহাট যাচ্ছিলেন কমিশনার নূর-উর-রহমান। পথে রাজশাহী-নওগাঁ সড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে কমিশনারসহ গাড়ির চালক গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।