আত্রাই প্রতিনিধিঃ
সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় ও আলহাজ্ব মোঃ আব্দুল মালেক মোল্লার সহধর্মীনী সামসুন নাহারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলার সিংসাড়া দমদমা তাঁর গ্রামের বাড়িতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরিবারের পক্ষ থেকে এমরান মাহমুদ প্রত্যয় সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ দেশবাসী সকলের কাছে তার মায়ের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় আত্রাইয়ে শিরোনাম সাহিত্য পত্রিকার সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার আত্রাই প্রতিনিধি।
স/অ










