সাপাহার প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে।
জানা গেছে, শিশা বাজারপাড়া এলাকার গার্মেন্টসকর্মী মোস্তাফিজুর রহমানের ছেলে ওমর ফারুক (৯) গত ২৮ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

এ বিষয়ে শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার মওতামিম মো: হবিবর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ওইদিন সে মাদ্রাসায় আসেনি।
এ বিষয়ে নিখোঁজ ওমর ফারুকের বাবা গত ২ নভেম্বর পোরশা থানায় জিডি করেন যার নং-৪৮। ছেলেটির খোঁজ পেয়ে থাকলে স্থানীয় থানায় অথবা ০১৭৮২১২৩১৯৭ নম্বরে খোঁজ দেওয়ার অনুরোধ করা হইলো।
স/বি










