নিজস্ব প্রতিবেদক:
মান্দায় অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী। রাজশাহী থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে মূল সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে যাত্রীবাহী বিআরটিসি একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। বাসটি মান্দা ব্রিজের উত্তরে পাশে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় বাসের প্রায় অর্ধশত যাত্রী অবস্থান করছিলেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সবাই।
পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা এসে বাস থেকে যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি উদ্ধার প্রক্রিয়া চলছিল।
স/শ











