সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় দুর্নীতি বিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় দুর্নীতি বিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় দুর্নীতি বিরোধী এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় এই মতিবিনিময়সভার আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা’র পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী’র পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া এবং রাজশাহীর উপ-পরিচালক খৈয়াম আলম।

এ সভায় নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা, সিভিল সার্জন ডাঃ মমিনুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রস্তাবিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক শফিক ছোটন, কার্য নির্বাহী সদস্য সুলতানুল আলম মিলন, দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

এ সভায় জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/অ