সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী রচনা, কার্টুন, বিতর্ক প্রতিযোগীতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার বেলা ১১টায় আলহাজ্ব নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, বর্তমান অধ্যক্ষ আবু এরফান আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধীর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোতাহার হোসেন, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেক মিঞা, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন প্রমুখ।
স/অ










