সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
জাতীয়

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে সর্বাগ্রে বাংলাদেশ: সুষমা

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে সর্বাগ্রে বাংলাদেশ: সুষমা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সব অমীমাংসিত সমস্যা সমাধান করা হবে। কারণ ভারত তার পররাষ্ট্রনীতি অনুযায়ী, সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে অঙ্গীকারবদ্ধ। আর সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।

সোমবার ভারত সরকারের অর্থায়নের ১৫টি উন্নয়ন প্রকল্প এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চ্যান্সেরি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনসহ ভারতীয় অর্থায়নের ৭১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে ৫ তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫ তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প।