সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় রকি বিশ্বাস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের মো. হিটলার বিশ্বাসের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে সোনামসজিদ থেকে ছেড়ে আসা রাজ-মেট্রো ট ১১-০১৫৮ একটি পাথর ভর্তি ট্রাক ধোপপুকুর নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক রকি বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

স/অ