ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগামী ৫আগষ্ট ২০১৭ দিনব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কমপ্লেক্স মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
এলক্ষে উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসান।

অন্যান্যের মধ্যে, থানা এস.আই জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, ইউপি মেম্বার আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ, ইপিআই টেকনেশিয়ান কুস্তুরী বেগম।
সভায় ইমাম, শিক্ষক, এনজিও ব্র্যাক প্রতিনিধিরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল গ্রাম-পাড়া-মহল্লার প্রতিটি জায়গার একটিও শিশু যেনো ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে, সেদিকে সুদৃষ্টি রাখা এবং সকলের সহযোগিতায় নিয়ে শতভাগ ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়ানোর জন্য তাগিদ করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি।
স/অ









