নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল তাদের নিরাপদ বেড়ে উঠাই প্রথম পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে বিষয়ে এসব অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা সমাজেসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়। এছাড়া সদর, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুরে অনুরূপভাবে এ কর্মসূচী পালন করে।
স/অ









