সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখ (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

আটককৃত ভারতের পশ্চিমবঙ্গের বীরভুম জেলার মুবারই উপজেলার রাজকেরাম গ্রামের উকিল শেখের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/বি