সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’।
মাছচাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এ বছরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’-২০১৭ উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন।
স/আ