সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ জন গ্রেফতার

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা হতে সোমবার সন্ধ্যায় দেশীয় ধারাল অস্ত্রসহ পাঁচ দূস্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি এরা ডাকাত দলের সদস্য।
গ্রেফতারকৃতরা হলেন, চৌডালা ইউনিয়নের মমিনের ছেলে লালা (২৫), একই ইউনিয়নের মনিরের ছেলে রিপন (২৫), একরামের ছেলে সুমন (২৬), সালামের ছেলে শরীফ (৩০) ও মনিরের ছেলে বাবু (২০)।
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, চৌডালা পাইকড়তলা ইটভাটায় সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগের একটি মামলার আসামী লালাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যে ৪টি হাসুয়া ও ১টি শাবল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মঙ্গলবার অস্ত্র আইনের ১৯ (F) ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
স/অ