সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু-কানু চাঁদ-ভৈরব স্মরণে কৃষক-ক্ষেতমজুর ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় মঙ্গল কিসকু’র সভাপতিত্বে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার স্বাধীনতা মুক্তমঞ্চে এসে সমাবেশে পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন কমরেড ওয়াজেদ পারভেজ, ভারপ্রাপ্ত সভাপতি সমাজতান্ত্রিক-ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি,কমরেড সাইফুল ইসলাম পল্টু আহ্বায়ক সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া,কমরেড আলতাফুল হক চৌধুরী মুক্তিযোদ্ধা আহ্বায়ক তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু, বাসদের সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল,জয়ন্ত বর্মন প্রমূখ।

স/অ