সদ্য প্রকাশিত
রাজনীতি

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে কৃষক দল

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে কৃষক দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আগামীকাল (১৯ নভেম্বর) সারা দেশে প্রতিবাদ মিছিল করবে তারা।

আজ বুধবার কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রতিবাদ মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।