সদ্য প্রকাশিত
হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু
রাজনীতি

শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশ ইন’ করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
শেখ হাসিনাকে ভারত থেকে ‘পুশ ইন’ করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ করে দেশের প্রচলিত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন। একই সঙ্গে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবেলায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট সেন্টারে ‘তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান সুমন বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তার সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র।

তবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের কোনো তৎপরতা যেন ভারতের ভূখণ্ড থেকে পরিচালিত হতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভারত যেভাবে কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ইন করে, একইভাবে শেখ হাসিনাকেও বাংলাদেশে পুশ ইন করা উচিত। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রহণ করবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাশরুর মাওলার সভাপতিত্বে সভায় তরুণ প্রজন্মের চিন্তা, প্রত্যাশা, নেতৃত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে আলোচনায়।