সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, তাইওয়ান একদিন চীনের সঙ্গে যুক্ত হবেই। বৃহস্পতিবার বেইজিংয়ে এক ভাষণে তিনি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার আহ্বান জানান।

তবে এ বিষয়ে সামরিক শক্তি ব্যবহারের কোনো কথা বলেননি তিনি। তবে শির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান এই দাবি মানে না।

চীন দীর্ঘদিন ধরে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় তাইওয়ানকে স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই এই প্রস্তাবে রাজি নয়।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া ভাষণে শি চিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের লক্ষ্য। তিনি বলেন, ‘ইতিহাসের গতিধারা থামানো যায় না।

চীনের পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই হবে।’
তবে শির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, সরকার বা জনগণ, কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নেবে না। তাদের মতে, এই নীতি মেনে নেওয়ার অর্থ হবে চীনা কমিউনিস্ট পার্টির একনায়কতান্ত্রিক শাসন মেনে নেওয়া।

কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার বিষয়ে শি চিনপিংয়ের বক্তব্য আগের অবস্থানের চেয়ে খুব বেশি আলাদা নয়।

বিপ্লবী নেতা সান ইয়াৎ-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শি চিনপিং।

শি বলেন, চীন তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার নীতি এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলে অটল রয়েছে। তিনি জানান, ‘এক চীন নীতি’ বজায় রেখেই তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে চায় বেইজিং। এই নীতি অনুযায়ী, চীন মনে করে তাইওয়ান প্রণালীর দুই পাশই একই দেশের অংশ।

 

তিনি আরো বলেন, তাইওয়ানের জনগণসহ সব চীনা নাগরিকের উচিত তাইওয়ানের স্বাধীনতার পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে তাইওয়ান প্রণালির দুই পাশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

শি সরাসরি সামরিক শক্তি প্রয়োগের কথা না বললেও তাইওয়ানের ক্ষেত্রে চীন কখনোই এ সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। এরই মধ্যে চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়াচ্ছে।