চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সমকালের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ গোমস্তাপুর শাখার সভাপতি মোরশেদুল ইসলাম সাগরের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সেমিফাইনাল শেষে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং রহনপুর এ.বি. সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।

 

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক হারুন অর রশিদ টিটো। এছাড়া সুহৃদ সমাবেশের উপদেষ্টা

আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।