সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে কোরবানির বর্জ অবকাঠামো পরিকল্পনা বিষয়ক মতবিনিময়

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে কোরবানির বর্জ অবকাঠামো পরিকল্পনা বিষয়ক মতবিনিময়

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোরবানির পশু জবাই, বর্জ অবসারণ, স্থান নির্বাচন, অবকাঠামো নির্মাণ ও কর্ম পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শিবগঞ্জ পৌরসভার আয়োজনে রোববার সকাল ১১টায় পৌরসভার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

 

সভায় পৌরসভার সচিব মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, প্যানেল মেয়র আবদুস সালাম, শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম নবীবুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম প্রমূখ।

 

সভায় কোরবানির পশুর বর্জ অবসারণ, অবকাঠামো নির্মাণ ও কর্ম পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স/শ