চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃ/ত্যু

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের পদ্মা ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা নদীতে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ওয়ার্ডের চর চাকলা এলকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ জীবন চন্দ্র দাস কালের কণ্ঠকে জানান, নৌপুলিশ ঘটনাস্থলে আছে।

পরে বিস্তারিত জানানো হবে।