সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
ছবিঘর

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’ ও ‘ব্রুস অলমাইটি’খ্যাত এই অভিনেতা।

লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন জিম ক্যারির মুখপাত্র।
মিন আহর বয়স ৩২ বছর। তবে বিয়ের সঠিক তারিখ ও অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি।

তাই বিয়ের আয়োজনও ছিল বেশ ব্যক্তিগত।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ক্যারি ও মিন আহকে। প্যারিসে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। ওই অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক সিজার পুরস্কার দেওয়া হয়।

 

পুরস্কার গ্রহণের বক্তব্যে মিন আহকে বিশেষভাবে উল্লেখ করেন জিম। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মিন আহকে নিজের বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি।

এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেছিলেন তিনি। তাদের একটি মেয়ে রয়েছে, জেন এরিন ক্যারি।

১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম ক্যারি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে সেই সম্পর্কের ইতি ঘটে। ১৯৯৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

 

কে এই মিন আহ?
লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী অভিনেত্রী ও শিল্পী মিন আহ। জিম ক্যারির তুলনায় তিনি বরাবরই অনেকটা আড়ালে থেকেছেন। তার অভিনয়জীবন ও ব্যক্তিগত পরিচয় নিয়েও প্রকাশ্যে খুব বেশি তথ্য নেই।

তবে জিম ক্যারির সঙ্গে সম্পর্কের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিজার অ্যাওয়ার্ডসের পর থেকেই আলোচনায় আসেন মিন আহ। ওই অনুষ্ঠানে জিমের মেয়ে জেন ও নাতি জ্যাকসনের পাশেই বসেছিলেন তিনি।