সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
খেলা

১৪ বলে হাফ সেঞ্চুরি বেহারদিয়েনের

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
১৪ বলে হাফ সেঞ্চুরি বেহারদিয়েনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৫ ওভারে। তাতেই ফারহান বেহারদিয়েন ব্যাট হাতে ঝড় তুললেন, হাফ সেঞ্চুরি করলেন মাত্র ১৪ বলে!

 

বেহারদিয়েনের ঝোড়ো ব্যাটিংয়ে রোববার রাতে ওয়ারিয়ার্সকে ৬ রানে হারিয়ে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে উঠে গেছে টাইটান্স।

 

অথচ বেহারদিয়েন যখন উইকেটে এলেন, ৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে টাইটান্স। সেখান থেকে ওয়ারিয়ার্সের বোলারদের ওপর দিয়ে কী তাণ্ডবটাই না চালালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

 

বেহারদিয়েন তৃতীয় ওভারে জেজে স্মুটসকে হাঁকান টানা দুই ছক্কা। পরের ওভারে সিসান্দা মাগালার প্রথম চার বলে হাঁকান দুটি করে ছক্কা ও চার। পঞ্চম ওভারে কাইল অ্যাবটের প্রথম চার বলে দুই চার, আর পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ১৪ বলে পূর্ণ করেন ফিফটি।

 

শেষ পর্যন্ত বেহারদিয়েন অপরাজিত ১৫ বলে ৫৫ রানে, ৫টি ছক্কার সঙ্গে ৪টি চার। ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন হেনরিচ ক্লাসেন। টাইটান্স ৫ ওভারে ২ উইকেটে তোলে ৮০ রান।

 

বেহারদিয়েনের ১৪ বলের ফিফটি এই প্রতিযোগিতায় দ্রুততম ফিফটির রেকর্ড। আর টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম। দ্রুততম যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার ম্যাচের সেই ১২ বলের ফিফটি।

 

৮১ রান তাড়ায় নির্ধারিত ৫ ওভারে ৭৪ রানের বেশি করতে পারেনি ওয়ারিয়র্স। তাতে ৬ রানের জয়ে ফাইনালে উঠে যায় টাইটান্স। ওয়ারিয়র্সের ক্রিস্টিয়ান জনকার ৯ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

 

 

সূত্র :রাইজিংবিডি