সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
দুর্ঘটনা

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন। তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয় বাসিন্দারা জানায়, শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। হালকা বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

আবহাওয়া বৈরী থাকা এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানি পানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরো জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রাঘাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।