সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

হাইতিতে বিস্ফোরণে নিহত অন্তত ২৪

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
হাইতিতে বিস্ফোরণে নিহত অন্তত ২৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ভয়াবহ ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৪০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুরুতে প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যু ঘোষণা করেছিল। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে নির্গত হওয়া জ্বালানি উদ্ধারের চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার জাতীয় প্রধান ইমানুয়েল পিয়েরে এএফপিকে বলেছেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল দুর্ঘটনা মোকাবেলায় একটি জরুরি সরকারি বৈঠক ডেকেছেন।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল এরইমধ্যে দুর্ঘটনাকবলিত জায়গা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্যারি কনিল আরো বলেন, যা দেখলাম, এটি ভয়ঙ্কর দৃশ্য। উদ্ধারকারী দল গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের জন্য সরকারী সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

বছরের পর বছর ধরে অস্থিতিশীলতায় জর্জরিত হাইতি। দেশটির রাজধানী কার্যত অপরাধী চক্র দ্বারা নিয়ন্ত্রিত। গত ৫ সেপ্টেম্বর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আকস্মিক হাইতি সফরে যান। ওই সফরে ৪৫ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনো জাতীয় নির্বাচন হয়নি। ব্লিঙ্কেন নির্বাচনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

 

সূত্র: যুগান্তর