সদ্য প্রকাশিত
মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে আদানির ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত, দাবি হিন্ডেনবার্গের

Silk City১৪ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
সুইজারল্যান্ডে আদানির ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত, দাবি হিন্ডেনবার্গের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ৩১ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি রুপি) বাজেয়াপ্ত করা হয়েছে সুইজারল্যান্ডে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমের উদ্বৃতি দিয়ে এই দাবি করেছে মার্কিন শেয়ার শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ।

হিন্ডেনবার্গ জানিয়েছে, সুইজারল্যান্ডের ছয়টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল ৩১ কোটি মার্কিন ডলার। সেই অ্যাকাউন্টগুলো থেকে এই অর্থ বাজেয়াপ্ত করেছে সেদেশের সরকার। ২০২১ সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সুইস কর্তৃপক্ষ।
হিন্ডেনবার্গ আরও জানিয়েছে, গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। উল্টো সেই সংস্থাগুলো প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলোতে। সেই বিনিয়োগকারীর ২ হাজার ৬০০ কোটি রুপি সুইস ব্যাংক থেকে বাজেয়াপ্ত হয়েছে।

তবে হিন্ডেনবার্গের এই দাবি উড়িয়ে আদানি গোষ্ঠী শুক্রবার বিবৃতিতে বলেছে, “সুইস আদালতে কোনও মামলায় আমরা জড়িত নই। আমাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট কোনও কর্তৃপক্ষের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়নি।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন