সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
খেলা

সিডনির নেটে মোস্তাফিজের গা গরম

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সিডনির নেটে মোস্তাফিজের গা গরম

সিল্টকসিটিনিউজ ডেস্ক :

কাঁধের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর দেশেই বোলিং শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে চলেছে তাঁর পুনর্বাসন। নিউজিল্যান্ড সফরকে পাখির চোখ বানিয়ে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করে গেছেন অনেক দিন ধরেই। নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ পেয়ে তাই সামর্থ্যের পুরোটাই ঢেলে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে গোটা দলের সঙ্গে ঘাম ঝরিয়েছেন মোস্তাফিজ। নেটে টানা কয়েক ওভার বল করে নিজের সামর্থ্যে ফেরার ইঙ্গিত দিয়েছেন ভালোভাবেই। দেশে থাকতেই ৯০শতাংশ ফিটনেস ফিরে পেয়েছিলেন। সিডনিতে নিজের ফিটনেস একটু পরখ করে নিচ্ছেন আর কি!
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে গিয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেট। সেখানেই কাঁধে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এর পর থেকেই ক্রিকেটের বাইরে তিনি। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দর্শক হয়ে ছিলেন। দর্শক হয়ে ছিলেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পুরোপুরি ফিট হয়েই মাঠে নামতে চান তিনি।
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন মোস্তাফিজ। ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। যদিও ব্যাটিং ব্যর্থতায় সে ম্যাচে বড় হারের লজ্জাই পেতে হয়েছিল বাংলাদেশকে। দলের ইনিংস গুটিয়ে গিয়েছিল এক শর নিচে। এবারের নিউজিল্যান্ড সফরে তাই কলকাতার সেই স্পেল থেকেই শুরু করতে চান মোস্তাফিজ।

সূত্র : প্রথম অালো